আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাসন্তীতে ভয়াবহ অগ্নিকান্ড,পুড়ে ছাই হয়ে গেল একটি বাড়ি,তবে হতাহতের খবর নেই

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বাসন্তী: কনকনে ঠাণ্ডার মাঝেই নববর্ষের আগে চরম সর্বনাশ। বাসন্তীতে ভয়াবহ অগ্নিকাণ্ড।আগুনের লেলিহান শিখায় সবকিছুই শেষ হয়ে গেল।বাড়ির সমস্ত জিনিসপত্র থেকে শুরু করে জামাকাপড়, প্রয়োজনীয় কাগজপত্র সমস্ত কিছু গ্রাস করে আগুন।আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল বসত বাড়ি‌।ঘটনাটি ঘটেছে বাসন্তীর মোকামবেরিয়া এলাকায়।আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। নিমেষে সর্বস্বান্ত হয়ে পড়েছেন ফকির নস্কর নামে ভস্মিভূত বাড়ির মালিক।

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার মোকামবেরিয়া এলাকায় মঙ্গলবার ভোরে একটি বাড়িতে আগুন লাগতে দেখা যায়। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। সেই সঙ্গেই এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালাতে থাকেন। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেই বিষয়ে তদন্ত শুরু করছে বাসন্তী থানার পুলিশ।আর আগুন লাগার খবর পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু যখন আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষণে সব শেষ। সমগ্র বাড়ি পুড়ে একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে।

বাড়ির মধ্যে বেশ কিছু নগদ টাকা সহ কিছু আসবাবপত্র, জামাকাপড়,প্রয়োজনীয় কাগজপত্র ছিল।আগুনের লেলিহান শিখায় সব কিছুই শেষ হয়ে যায়। বাড়ির সমস্ত জিনিসপত্র থেকে শুরু করে জামাকাপড়, প্রয়োজনীয় কাগজপত্র- সমস্ত কিছু গ্রাস করেছে আগুন। এখন রীতিমতো অসহায়-সম্বলহীন হয়ে পড়েছে ওই ব্যক্তি ও তাঁর পরিবার। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে সবাই বাইরে বেরিয়ে পড়ায় কোনও হতাহাতের ঘটনা ঘটেনি।

ঐপরিবারের তরফ থেকে জানা গিয়েছে, কীভাবে ঘরে আগুন লাগল সেটা কোনও ভাবেই বুঝে উঠতে পারছেন না। হঠাৎই ঘরের মধ্যে দিয়ে কালো ধোঁয়া বেরোতে শুরু করে।এরপর নিমেষের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আমাদের এলাকার মানুষেরা অনেকভাবে সাহায্য করেছে। কিন্তু তার মধ্যেও সব শেষ হয়ে গিয়েছে।এই মুহূর্তে ওই পরিবারের নিজস্ব বাসস্থান নেই। তাঁরা কোথায় থাকবেন সেই নিয়ে চিন্তিত। সর্বস্ব হারানো এই পরিবারকে আগামীদিনে যাতে সরকারের পক্ষ থেকে সাহায্য করা হয়, তেমনটাই চাইছেন এলাকার মানুষজন।

See also  করোনা সংক্রমণ বেড়ে চলায় পূ্র্ব বর্ধমানের চার পুরসভা ও বেশকিছু পঞ্চায়েত এলাকায় লকডাউন ঘোষনা প্রশাসনের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি