আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গঙ্গাসাগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল সাংবাদিকদের থাকার জন্য অস্থায়ী ছাউনি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, গঙ্গাসাগর: ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরে মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগেই বিপত্তি।ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল সাংবাদিকদের থাকার জন্য অস্থায়ী কটেজ এবং বেশ কিছু অস্থায়ী দোকান। হতাহতের কোন খবর নেই বলে।জানালেন মন্ত্রী বংকিম চন্দ্র হাজরা। উল্লেখ্য গঙ্গাসাগর মেলার সূচনালগ্নেই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো কপিলমুনির আশ্রম চত্বর। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ আচমকাই আগুনের লেলিহান শিখা দেখা যায় আশ্রম সংলগ্ন ২ নম্বর রোডের অস্থায়ী হোগলার ছাউনিগুলোতে।

মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায়, যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোরে যখন গোটা এলাকা কুয়াশাচ্ছন্ন ছিল, তখনই একটি ছাউনি থেকে আগুনের সূত্রপাত হয়। শুকনো হোগলা পাতা দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে এবং একের পর এক ছাউনি গ্রাস করতে থাকে। স্থানীয় বাসিন্দারা প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন এবং দ্রুত খবর দেওয়া হয় দমকল ও পুলিশ প্রশাসনকে।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা। পরিস্থিতির গুরুত্ব বিচার করে ঘটনাস্থলে পৌঁছেছেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ঠিক কতগুলি ছাউনি পুড়ে ছাই হয়েছে এবং আগুনের প্রকৃত উৎস কী, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট অথবা রান্নার উনুন থেকে এই বিপত্তি ঘটতে পারে। তবে মেলা শুরুর মুখে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

See also  জয় হিন্দ বাহিনীর উদ্যোগে রক্তদান শিবির

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি