আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে নববারাকপুর থানার সচেতনতা প্রচারভিযান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব প্রতিনিধি : পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে যানবাহন চালকদের, স্কুল পড়ুয়াদের ব্যারাকপুর কমিশনারেটের বিভিন্ন থানায় চলছে সর্বত্র সচেতনতা প্রচারভিযান, বাইক চালকদের নিরাপত্তায় হেলমেট বিলিসহ নানাবিধ কর্মসূচি । ৩-৯ আগষ্ট পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার দুপুরে

নিউ বারাকপুর থানার উদ্যোগে শহরের ও গ্রামাঞ্চলে গুরুত্বপূর্ণ রাস্তায় দুর্ঘটনা রোধে নিরাপদ প্রতিরোধ গড়তে টোটো মাইকিং করে সচেতনতা প্রচারভিযান কর্মসূচি পালন করা হয়। নিউ বারাকপুর বয়েজ হাইস্কুল মোড় থেকে অফিস ব্লক, সোদপুর সাজিরহাট, তালবান্দা, বোর্ডঘর পশ্চিম মাসুন্দা বুড়ির বাড়ি, বিলকান্দা পশ্চিম মাসুন্দা অটো স্ট্যান্ড

এলাকায় সর্বত্র চলে মাইকিং প্রচারভিযান। থানার আইসি সুপ্রিয় কুন্ডু জানান পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে রাজ্য জুড়ে সর্বত্র পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। নববারাকপুর থানা এলাকায় টোটো মাইকিং করে সচেতনতা প্রচারভিযান কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন স্কুল কলেজ চত্বরে বেশ কিছু সচেতনতা মূলক কর্মসূচি পালন পরিকল্পনা রয়েছে।

See also  নতুন মোটরবাই না মেলায় বধূকে খুনের অভিযোগ কালনায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি