আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

খণ্ডঘোষে বিজেপির নতুন কার্যালয় উদ্বোধন, হাজার জনকে মাছ-ভাত খাওয়ানোর উদ্যোগ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রাজ্যে ক্ষমতায় আসার পর একের পর এক দলীয় কার্যালয় উদ্বোধনের কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিজেপি। সেই ধারাবাহিকতায় পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ৫ নম্বর মণ্ডলের সগড়াই অঞ্চলের জুবিলা গ্রামে নতুন একটি বিজেপি কার্যালয়ের উদ্বোধন করা হল। শনিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নম্বর মণ্ডলের সভাপতি কৌশিক আশ এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি শম্পা মাথুর, বিজেপির পাঁচ নম্বর মন্ডলের সহ-সভাপতি সুমন্ত দাস । ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করেন তাঁরা।

 

 

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মণ্ডল সভাপতি কৌশিক আশ বলেন, “এটি শুধুমাত্র একটি দলীয় কার্যালয় নয়, এটি মানুষের পরিষেবা কেন্দ্র হিসেবে কাজ করবে। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের ক্ষেত্রে বিজেপি কর্মীরা তাঁদের পাশে থাকবেন এবং বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দিতে সহায়তা করবেন।” তিনি আরও বলেন, “নির্বাচনী প্রচারের সময় তৃণমূল কংগ্রেস দাবি করেছিল বিজেপি ক্ষমতায় এলে বাংলার মানুষ মাছ খেতে পারবে না। সেই অপপ্রচারের জবাব দিতেই আজ প্রায় এক হাজার মানুষকে মাছ-ভাত খাওয়ানোর আয়োজন করা হয়েছে। বিজেপি শুধু গুজরাটিদের দল নয়, বিজেপি বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসকে সম্মান করে। এটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা।”

 

 

 

কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে স্থানীয় নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। নতুন কার্যালয়টি আগামী দিনে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

See also  ৪ মের পর বাংলায় রবীন্দ্র সংগীতের সাথে ডিজেও বাজবে- হুঁশিয়ারি অভিষেকের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি