উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : বিজেপির নেতৃত্বাধীন রাজ্য সরকার গঠনের পরে অনিয়ন্ত্রিত যান চলাচল,হেলমেট বিহীন চালকদের সচেতনে গুরুত্ব দিতে শুরু করেছে পুলিশ।আর মঙ্গলবার বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানা ও জয়নগর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে জয়নগর থানার মোড়,স্টেশন মোড় সহ একাধিক জায়গায় সচেতনতা মূলক প্রচারের পাশাপাশি মোটরবাইক চালকদের হেলমেট পড়ার পরামর্শের পাশাপাশি, ফাইন করা ও হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট পড়িয়ে সচেতনতার বার্তা দিলেন ট্রাফিক পুলিশ।

এদিন এর পাশাপাশি জয়নগর জামতলা ট্রেকার,জয়নগর জামতলা ও ঢাকি রুটের ম্যাজিক গাড়ি ও জয়নগর মৈপীঠ রুটের বাসের মাথা থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ার পাশাপাশি যাতে আগামীদিনে আর গাড়ির ছাদে না ওঠে সে দিকে নজর দিতে বলা হয়।এছাড়া জয়নগর, জামতলা,ঢাকি, দ:বারাশত, দ: বিষ্ণুপুর রুটের অটো ও টোটোর ডানদিকে যাত্রী বসানো যাবে না বলেও তাদেরকে জানিয়ে দেওয়া হয়।এদিনের এই কর্মসূচিতে অংশ নেন জয়নগর সাব টাফিক ওসি এস আই এরাদুল সেখ,এ এস আই সুভাষ পাল, এ এস আই রমজান পুরকাইত সহ ট্রাফিক কনস্টেবল ও সিভিক ভলেন্টিয়াররা।
এদিন জয়নগর উওর পাড়া দূর্গাপুর রোডে বেআইনি ভাবে গাড়ি পার্কিং এর জন্য কেস দেওয়ার পাশাপাশি জয়নগর উওর দূর্গাপুর পেট্রোল পাম্পে গিয়ে পাম্প মালিককে জানানো হয় সিট বেল্ড ও মাথায় হেলমেট ছাড়া যেন তেল বিক্রয় না করা হয়।এদিন এ ব্যাপারে জয়নগর সাব টাফিক ওসি এরাদুল সেখ বলেন,ট্রাফিক নিয়ম মেনে এই কাজ গুলো চলবে।সরকারি নিয়ম মেনে গাড়ি চালাতে হবে।নাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











