আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

২২ কেজি গাঁজা সহ উদ্ধার মাদক দ্রব্য সোনারপুরে,গ্রেফতার তিন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর:এবার সোনারপুর থানার বড়সড় সাফল্য। সোনারপুর থানার পুলিশ উদ্ধার করলো ২২ কেজি গাঁজা সহ অন্যান্য মাদকদ্রব্য।পুলিশ সূত্রের খবর,বৃহস্পতিবার রাতে একটি গাড়ি মাদকদ্রব্য নিয়ে নরেন্দ্রপুর থেকে বারুইপুরের দিকে যাচ্ছিল। সোনারপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রাজপুর কালিতলায় গাড়িটিকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মাদক দ্রব্য।

আর তার পরেই গ্রেফতার করা হয় মিন্টু চ্যাটার্জী, বাপ্পা নস্কর ও জয়দীপ হালদার নামের তিনজনকে।বাজেয়াপ্ত করা হয় গাড়ি সহ মাদক দ্রব্য।ধৃত তিনজনকে শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হয়। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যেতে চায় সোনারপুর থানার পুলিশ।

See also  মাধবডিহি থানার পুলিশের মানবিক মুখ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি