আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এবার মুম্বইয়ের রেল লাইন থেকে উদ্ধার সুন্দরবনের এক পরিযায়ী শ্রমিকের দেহ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সন্দেশখালি: এবার মুম্বইয়ের রেললাইন থেকে উদ্ধার সন্দেশখালির এক পরিযায়ী শ্রমিকের দেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো।আবার বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু।এবার সূদূর মুম্বইয়ের রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় মোস্তাফা মিস্ত্রির দেহ। শরীরে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে বলে দাবি। পরিবারের অভিযোগ, কেউ বা কারা তাঁকে পিটিয়ে খুন করেছে। শুধু তাই নয়, বাংলায় কথা বলার জন্যেই এই ঘটনা বলেও দাবি পরিবারের।

মঙ্গলবার সন্দেশখালির বাড়িতে পৌঁছায় ওই শ্রমিকের কফিনবন্দি দেহ। ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।আর এই ঘটনার খবর পৌঁছতেই এলাকায় পুলিশ প্রশাসনের আধিকারিকরা। ছুটে গিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্বও।সুন্দরবনের বসিরহাটের সন্দেশখালি থানার দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মোস্তাফা মিস্ত্রি(১৮)। পরিবার সূত্রে জানা যায় , গত ছয়মাস আগেই মুম্বইতে কাজে গিয়েছিলেন তিনি।

কিন্তু গত ১০ দিন ধরে মোস্তাফার সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। যা নিয়ে রীতিমতো চিন্তায়-উদ্বেগে ছিলেন পরিবারের সদস্যরা। এর মধ্যেই ছেলের মৃত্যুর খবর আসে পরিবারের কাছে। পরিবারের দাবি, তাঁরা জানতে পারেন মুম্বইয়ের রেল লাইনের পাশ থেকে মোস্তাফা মিস্ত্রিকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের দাবি, বাংলায় কথা বলার জন্যেই খুন করা হয়েছে মোস্তাফাকে।আর এই ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছে পরিবার।এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।

See also  প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করেই অবমননা খণ্ডঘোষের সিপিএম পার্টি অফিসে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি