আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ইলেকট্রিক স্কুটি তৈরির কারখানায় ভয়াবহ আগুন চাঞ্চল্য

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষক সেতু,মেমারি:- পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত হাটপুকুর এলাকায় শনিবার রাতে একটি ইলেকট্রিক স্কুটি তৈরি কারখানায় হঠাৎ আগুন লাগে। এলাকার মানুষ দেখতে পেয়ে তড়িঘড়ি মেমারি থানায় ও দমকল বাহিনীকে খবর দেয়।


প্রথমে দমকলের একটি ইঞ্জিন কাজ করলেও পরবর্তীতে আরো তিনটি ইঞ্জিন ঘটনা স্থলে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, ওই কারখানার ভেতরে ইলেকট্রিক স্কুটি তৈরি অনেক সরঞ্জাম যেগুলি দাহ্য পদার্থ হওয়ার আগুন ভয়ানক আকার ধারণ করে। তিনটি গোডাউনের মধ্যে দুটি গোডাউন সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। ক্ষতির পরিমাণ কত! এবং কি কারনে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি।

আগুন লাগার সাথে সাথে ওই কারখানার লাগোয়া বসবাসকারী প্রতিবেশীরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসে। তারা অভিযোগ করেন দমকল খবর দেওয়ার পরেও দমকল আসতে বেশ কিছুটা দেরি করায় আগুনের তীব্রতা ভয়ংকর আকার ধারণ করে। তবে তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন বর্তমানে নিয়ন্ত্রনে। তবে হতাহতের কোন খবর নেই।

See also  বড়গোপীনাথপুর দাতব্য চিকিৎসালয় আজ অবহেলায় ধুঁকছে, পরিষেবা না পেয়ে চরম অসুবিধায় এলাকাবাসী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি