আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুরন্ত গতীতে চলতে থাকা লরির একের পর এক ধাক্কায় বর্ধমানে মৃত ২ জখম ১

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান

দুরন্ত এক্সপ্রেস নাম লিখে দুরন্ত গতীতে চলতে থাকা লরির একের পর এক ধাক্কায়  মৃত্যু হল দুজনের । জখম হয়েছেন আরো একজন । শুক্রবার  বেলায়  ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে  জিটিরোডে বর্ধমানের  নবাবহাট ও দিঘিরপাড় এলাকার মাঝে।পুলিশ জানিয়েছে,

মৃতরা হলেন সেখ মহম্মদ নয়িম ওরফে সুরজ (২৫) এবং সেখ মিলন ওরফে রবিউল (৩০)। আশঙ্কা জনক অবস্থায়  বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপালে  চিকিৎসাধীন রয়েছে রবিউলের শ্যালক সেখ মঞ্জুর । দুর্ঘটনাস্থল এলাকায় থাকা মানুষজন পিছু ধাওয়া করে ঘাতক লরিটিকে  ধরেফেলে । তারই মধ্যে লরি ছেড়ে পালায় চালক  ও খালাসী  । এদিনই বর্ধমান হাসপাতাল পুলিশ  মর্গে মৃতদের দেহের ময়নাতদন্ত হয় । লরিটি  আটক  করে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে , পূর্ব বর্ধমানের  গলসির তেঁতুলমুড়ি গ্রামে সেখ মহম্মদ নয়িমের বাড়ি । সে  বর্ধমানের নবাবহাট এলাকার  একটি নার্সিংহোমের গাড়ির  চালক ছিল । এদিন বেলায় সে নবাবহাট মোড়ে দাঁড়িয়েছিল । ওই সময়ে  দুরন্ত গতীতে চলতে থাকা লরিটি  তাঁকে  সজোরে ধাক্কা মেরে ।  ঘটনাস্থলেই নয়িমের মৃত্যু হয় ।  এই ঘটনা দেখেই  লরি চালক আরো গতী বাড়িয়ে   পালাতে শুরু করে । পালানোর সময়ে লরিটি দিঘিরপাড় এলাকায় ফের ধাক্কা মারে বাইক আরোহীদের ।  ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক সেখ মিলনের । গুরুতর জখম হন  ওই বাইকে সওয়ার থাকা  তাঁর শ্যালক সেখ মঞ্জুর ।

পুলিশ সৃত্রে জানাগেছে , বর্ধমানের সর্বমঙ্গলা পাড়ায় মিলনের বাড়ি ।  সে নবাবহাটের পিএইচই অফিসে গার্ডের কাজ করতো।  ডিউটি শেষ হবার পর এদিন বেলায়  সেখান থেকে শ্যালক মঞ্জুরকে নিজের বাইকে চাপিয়ে নিয়ে  মিলন  বাড়ি ফিরছিল । লরির ধাক্কায় বেঘোরে তাঁকে প্রাণ হারাতে হল । স্থানীয়রা মনেকরছেন  লরি চালক  মদ্যপান করে দুরন্ত গতীতে  লরি চালাচ্ছিল ।  তার জেরেই ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা । পুলিশ  লরি চালকের  খোঁজ শুরু করেছে ।

See also  কমেছে গ্যাসের দাম তাই চড়াম চড়াম ঢাক বাজিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে গেলেন খোদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি