আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়নায় শুরু হল ১০০ দিনের কাজ, উপকৃত হবেন গ্রামীণ এলাকার সাধারণ মানুষ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রায়না, ১০ জুন: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রায়না বিধানসভা এলাকায় শুরু হল এম,জিড়এন,আর,ই,জি,এস (MGNREGS) বা ১০০ দিনের কাজ প্রকল্পের কাজ। বুধবার রায়না ১ নম্বর ব্লকের বিদ্যানিধি গ্রামে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র, রায়না ১ ব্লকের জয়েন্ট বিডিও অনিরুদ্ধ সাহা এবং ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। বিধায়ক সুভাষ পাত্র জানান, এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার বহু কর্মহীন মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবেন। তিনি বলেন, আগামী জুলাই মাস থেকে সাধারণ মানুষের জন্য ১২৫ দিনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

এদিন বিদ্যানিধি গ্রামে কাজের সূচনার মধ্য দিয়ে রায়না পঞ্চায়েত এলাকা থেকে প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই উদ্যোগকে ঘিরে উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে। বহু মানুষের মতে, নিয়মিত কাজের সুযোগ তৈরি হলে পরিবারের আর্থিক সুরক্ষা বাড়বে এবং গ্রামীণ উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।

স্থানীয়দের আশা, এই প্রকল্পের মাধ্যমে এলাকার রাস্তা, জলনিকাশি ও অন্যান্য পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বহু পরিবার সরাসরি উপকৃত হবে। প্রশাসনের পক্ষ থেকেও প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার আশ্বাস দেওয়া হয়েছে। গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং সাধারণ মানুষের হাতে কাজ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগকে এলাকার বাসিন্দারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

See also  দিল্লিতে রক্তের হোলি খেলেছে বলে বিজেপি এবছর আর হোলি খেলতে চইছে না - বললেন অনুব্রত মণ্ডল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি